কয়েকদিনের টানা বৃষ্টির জেরে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকার ধবলাট, শিবপুর এবং লালপুর এলাকার বেশ কয়েকটি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।


এই পরিস্থিতিতে জলমগ্ন বাড়িগুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ডল চারের পক্ষ থেকে দুর্গতদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। সোমবার দুর্গত মানুষের হাতে ত্রাণ হিসেবে প্রয়োজনীয় শুকনো খাবার তুলে দেন স্থানীয় নেতৃত্ব।

 এই ত্রাণের ফলে সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেয়েছেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এই সহযোগিতায় উপকৃত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours