দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ ২৪ পরগনা জেলায় ফের শুরু হলো গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প। ২০২১ সালের পরবর্তী সময়ে দুর্নীতির অভিযোগে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছিল।


তবে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রকল্প পুনরায় চালু হওয়ায় স্বস্তিতে এলাকার সাধারণ মানুষ। এবার থেকে এই প্রকল্প আর ‘১০০ দিনের কাজ’ নামে পরিচিত হবে না। এর নতুন নামকরণ করা হয়েছে ‘VB G RAMG’। শুধু নামই নয়, কর্মদিবস ১০০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে, যা স্থানীয় শ্রমিকদের জন্য বড় সুখবর। জেলার মধ্যে সর্বপ্রথম সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকায় এই নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে
এই বিষয়ে সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমন্ত মন্ডল জানান, "দুর্নীতির অভিযোগে এতদিন কাজ বন্ধ ছিল। এখন স্বচ্ছতা বজায় রেখে নতুন নামে এবং বর্ধিত কর্মদিবসে কাজ শুরু হয়েছে। খুব দ্রুতই দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটি পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ পুরোদমে চালু হয়ে যাবে।"
দীর্ঘদিন কর্মহীন থাকার পর পুনরায় প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকার দিনমজুর ও প্রান্তিক মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতির চাকা আবারও সচল হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours