অবশেষে খোঁজ মিলল দীঘার শংকরপুর থেকে নিখোঁজ হয়ে যাওয়া'মা কালী' ট্রলারটির।
কিন্তু ট্রলারটি অক্ষত নেই! বকখালি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে রক্তেশ্বরী চরের কাছে ট্রলারটিকে সম্পূর্ণ উল্টে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। 


টানা কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটার পর শনিবার সকালে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জের মৎস্যজীবীরা যখন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাচ্ছিলেন, তখন রক্তেশ্বরী চরের কাছে একটি ট্রলারকে তাঁরা উল্টে থাকতে দেখেন।

উত্তাল ঢেউ এবং ওই চরে জল কম থাকার কারণে কোনো ট্রলারই সেটির খুব কাছাকাছি যেতে পারেনি। 
এরপরই মাঝসমুদ্র থেকে ওয়্যারলেসের মাধ্যমে মৎস্যজীবী সংগঠনগুলির কাছে এই খবরটি পাঠানো হয়। রবিবার উল্টে থাকা ট্রলারটিকে দড়ি দিয়ে বেঁধে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে টেনে আনার পরিকল্পনা করা হয়েছে। রবিবার ট্রলারটি বন্দরে আনার পরেই নিখোঁজ ১৬ জন মৎস্যজীবীর আসল পরিণতি প্রকাশ্যে আসবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours