রাজ্যে পালাবদলের পর থেকেই রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার একের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। ছাড় পাচ্ছেন না ছোট-বড় ঘাসফুল শিবিরের নেতারাও। এরইমধ্যে রাজনীতির আঙিনায় জোর চর্চা চলছিল নির্মল ঘোষকে নিয়ে।

যে কমিটিতেই থাকুন, নির্মল ঘোষ গ্রেফতার হবেন’, সাফ কথা অর্জুন সিংয়ের
রাজনৈতিক মহলে চাপানউতোর

নির্মল নাম নিয়ে বিভ্রাট ঋতব্রত শিবিরে। তোলাবাজি মামলায় দীর্ঘদিন ধরে বেপাত্তা নির্মল ঘোষের হঠাৎই উদয়। তোপসিয়ায় ঋতব্রত শিবিরের বৈঠকে দেখা গেল পানিহাটির তৃণমূল বিধায়ককে। যদিও তিনি অনাহুত, জানিয়েছে খোদ ঋতব্রত শিবির। তা নিয়ে চাপানউতোরের মধ্যেই নির্মল ঘোষের তুলোধনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তাঁর সাফ কথা, আইন আইনের পথেই চলবে। উনি যার সঙ্গেই খাকুন, যে কমিটিতেই থাকুন না কেন উনি গ্রেফতার হবেন। পুলিশ পুলিশের কাজ ঠিক করবে। 


রাজ্যে পালাবদলের পর থেকেই রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেফতার একের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। ছাড় পাচ্ছেন না ছোট-বড় ঘাসফুল শিবিরের নেতারাও। ঢুকছেন গারদে। এরইমধ্যে রাজনীতির আঙিনায় জোর চর্চা চলছিল নির্মল ঘোষকে নিয়ে। তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার কাম হোটেলের মালিককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই জোরকদমে খোঁজ চলছিল বিধানসভার প্রাক্তন মুখ্যসচেতকের। কিন্তু খোঁজ মিলছিল না। শেষে তাঁর ফোন ট্র্য়াক করেও চলছিল খোঁজ। কিন্তু সেই নির্মলই আচমকা একেবারে সশরীরে ঋতব্রতদের বৈঠকে যাওয়ায় স্বভাবতই তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়ে যায়। 



৩ বউ, ২ প্রাক্তন ও ১ বর্তমান স্ত্রীকে নিয়ে একসঙ্গে থাকতে প্রাসাদ বানাচ্ছেন আমির খান?
যদিও ওই বৈঠকে তিনি আমন্ত্রিত ছিলেন না বলেই জানাচ্ছে ঋতব্রত শিবির। যদিও নির্মল ঘোষ বলেন তিনি আমন্ত্রণ পেয়েছেন। যদিও শেষ অবধি জানা যায় মেদিনীপুরের নির্মল ঘোষের সঙ্গেই গুলিয়েছে তাঁর নাম। যদিও ডাক পেয়ে থাকুন আর না থাকুন, নির্মল যে ফের একবার জোরদার চর্চায় তা বলার অপেক্ষা রাখে না। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours