সরকারি স্কুলে ক্লাস নেবে তিনজন রোবট শিক্ষক। খুব শীঘ্রই তাদের নিয়োগ করা হবে। সরকারের বিশেষ উদ্যোগের মাধ্যমে শুধু আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাই নয়, পড়ুয়াদের জন্য শিক্ষাগত সহায়তা, কেরিয়ার গাইডেন্স, দক্ষতা বৃদ্ধি হবে এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমও চালু করা হবে।
রোবট যখন শিক্ষক। কখনও ভেবে দেখেছেন বিষয়টা? অবশ্য ভাবার আগেই কাজ হয়ে যাচ্ছে। এআই এখন সর্বত্র। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অসাধ্য সাধন হচ্ছে। তৈরি হচ্ছে হিউম্যানয়েড রোবট শিক্ষক। এখানেই শেষ নয়, সেই রোবটই স্কুলে স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছে। এবার সরকারি স্কুলে সেরকমই রোবট শিক্ষক নিয়োগ করা হবে। বড় পদক্ষেপ তেলাঙ্গানা সরকারের। সরকারি স্কুলে শিক্ষার মান আরও উন্নত করতে এই পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।
সরকারি স্কুলে রোবোটিক শিক্ষক
রঙ্গা রেড্ডি জেলার জনওয়াড়া (Janwada) জেলা পরিষদ হাইস্কুলে (ZPHS) খুব শীঘ্রই তিনজন রোবোটিক শিক্ষক আনা হচ্ছে। এই স্কুলেই প্রায় ৭৫০ জন পড়ুয়া পড়াশোনা করে। এটাই তেলাঙ্গানার প্রথম সরকারি স্কুল হতে চলেছে, যেখানে নিয়মিত রোবট শিক্ষক ক্লাস নেবে। এই বিশেষ উদ্যোগ বাস্তবায়নের জন্য ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুল, হায়দরাবাদ এবং তেলাঙ্গানা সরকারের মধ্যে একটি মউ সাক্ষর হয়েছে। ৮ জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে স্কুল শিক্ষা দফতরের ডিরেক্টর ই. নবীন নিকোলাস এবং ইন্ডাস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা ফরিদা ফারাজ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
বিশেষ উদ্যোগের মাধ্যমে শুধু আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাই নয়, পড়ুয়াদের জন্য শিক্ষাগত সহায়তা, কেরিয়ার গাইডেন্স, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমও চালু করা হবে।


Post A Comment:
0 comments so far,add yours