হাওয়া অফিস বলছে, উত্তর বাংলাদেশে এবং উত্তর-পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পুরোদমে সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।


আজ আবার উত্তরবঙ্গে কমলা সতর্কতা। উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের। কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার, কোচবিহারেও কমলা সতর্কতা জারি। ভারী বৃষ্টির পূর্বাভাস মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে এবার ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে। 


বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গেও। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদেও। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও শহরতলিতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।


হাওয়া অফিস বলছে, উত্তর বাংলাদেশে এবং উত্তর-পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা পুরোদমে সক্রিয় রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকছেই। 


বৃহস্পতিবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

শুক্রবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৭৮ থেকে ৯৮ শতাংশের মধ্যে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে প্যাচপ্যাচে গরমের হাত থেকে এখনই রেহাই মিলছে না কলকাতাবাসীর। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours