সবুজ সংঘ’-এর উদ্যোগে এবং গঙ্গাসাগরের ধবলাট লক্ষণ পরবেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গ্রামবাসী মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হলো বিশ্ব ম্যানগ্রোভ দিবস।
সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের হাত থেকে রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে এদিন একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই রেলিটি বিভিন্ন পথ পরিক্রমা করে। ছাত্রছাত্রীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও স্লোগানে ম্যানগ্রোভ বাঁচানোর জোরালো দাবি ওঠে।
মিছিলে স্কুলের কচিকাচাঁদের পাশাপাশি এলাকার মহিলারাও বিপুল সংখ্যায় অংশ নেন। রেলি শেষে বিদ্যালয় চত্বরে 'সবুজ সংঘ'-এর পরিচালনায় একটি বিশেষ অনুষ্ঠান হয়। সেখানে বক্তারা সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষায় ম্যানগ্রোভের গুরুত্ব তুলে ধরেন। এরপর কেক কেটে আনন্দমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। সবুজ সংঘের এমন পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।


Post A Comment:
0 comments so far,add yours