প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের আতঙ্ক কাটাতে অভিনব উদ্যোগ নিলেন গঙ্গাসাগরের সাউ ঘেরী এলাকার বাসিন্দারা।



দুর্যোগের সময় নদীমাত ভেঙে প্লাবিত হওয়া এবং বাঁধ ভেঙে যাওয়ার হাত থেকে এলাকা বাঁচাতে এগিয়ে এলেন গ্রামের মহিলারা। আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে 'সবুজ সংঘ'-এর উদ্যোগে স্থানীয় সাউ ঘেরী নদীর চরে ম্যানগ্রোভ লাগানোর এক বিশেষ কর্মসূচি নেওয়া হয়। 


বর্ষা এলেই যেখানে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়, সেখানে এদিন বহু মহিলা একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর কাজে হাত লাগান। এদিনের এই কর্মসূচির মাধ্যমে শুধু বাঁধ রক্ষা নয়, বরং পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে সকলকে বেশি করে ম্যানগ্রোভ রোপণের আহ্বান জানান তাঁরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours