স্মার্ট মিটার বাতিলের দাবিতে পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABECA)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বহু বিদ্যুৎ গ্রাহক ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।

গঙ্গাধরপুর স্কুল মোড়, জি-প্লট, ইন্দ্রপুর বাজার, দূর্বাচটির আড্ডি বাজার, হাসপাতাল মোড়-সহ একাধিক স্থানে মানববন্ধন গড়ে তোলা হয়। অংশগ্রহণকারীরা স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন উদ্বেগ ও অভিযোগ তুলে ধরেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং স্মার্ট মিটার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ও আশঙ্কার বিষয়টি প্রশাসনের নজরে আনতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত বক্তারা সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বিদ্যুৎ দপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours