শিয়ালদহ ডিভিশনের নর্থ লাইনের আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুরের রিজার্ভেশন টিকিট কাউন্টারের ঝাঁপ পড়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার ঢাকুরিয়া, বজবজ শাখার নিউ আলিপুরের টিকিট কাউন্টারগুলোর ঝাঁপ পড়েছে। কাচের PRS কাউন্টার থেকে টিকিট কাটার অনুরোধ করেছে রেল।
আজ থেকেই হয়ে গেল বন্ধ! এবার চরম ভোগান্তিতে আগরপাড়া, টিটাগচরড়া, জগদ্দল-সহ শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনের যাত্রীরা
আগরপাড়া স্টেশন
আজ থেকে বন্ধ হয়ে গেল শিয়ালদহ ডিভিশনের ৮ স্টেশনে বন্ধ হল রিজার্ভেশন কাউন্টার। শিয়ালদহ ডিভিশনের নর্থ লাইনের আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুরের রিজার্ভেশন টিকিট কাউন্টারের ঝাঁপ পড়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখার ঢাকুরিয়া, বজবজ শাখার নিউ আলিপুরের টিকিট কাউন্টারগুলোর ঝাঁপ পড়েছে। কাচের PRS কাউন্টার থেকে টিকিট কাটার অনুরোধ করেছে রেল।
মূলত অনলাইন টিকিটের রমরমা এবং কাউন্টারে টিকিট বিক্রির হার কমে যাওয়ার কারণেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রেল সূত্রের খবর, এই স্টেশনগুলির কাউন্টারে প্রতিদিন গড়ে টিকিটের চাহিদা অনেকটাই কমে গিয়েছিল। খরচ কমাতে এবং কর্মীদের অন্য কাজে ব্যবহার করতে এই পদক্ষেপ। তবে কাউন্টার বন্ধ হলেও যাত্রীদের সম্পূর্ণ খালি হাতে ফিরতে হচ্ছে না। রেলের তরফে জানানো হয়েছে, স্টেশনগুলির সাধারণ টিকিট কাউন্টার বা ‘কাচের কাউন্টার’ থেকেই এখন দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে।
আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না', দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন
'যার যত ভালো ক্লিভেজ, সুযোগ তত বেশি!' ইন্ডাস্ট্রির কোন দিক তুলে ধরলেন জিনত আমন?
রিজার্ভেশন কাউন্টার বন্ধ হওয়ায় এই স্টেশনের যাত্রীরা নিম্নলিখিত জায়গা থেকে টিকিট কাটতে পারবেন
অনলাইন বুকিং: রেলের ওয়েবসাইট বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন।
মোবাইল অ্যাপ: ট্রেনের আসন ও টিকিটের তথ্যের জন্য RailOne App ব্যবহার করতে পারেন।
এই স্টেশনগুলোর কাউন্টার বন্ধ হলেও বড় জংশন বা পার্শ্ববর্তী অন্য স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে পরিষেবা চালু রয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours