সরকারি সূত্রে খবর, হরমুজ প্রণালীর পথ খুলে গেলেও, এখনও ১২টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। এতদিন হরমুজের বাইরেই অপেক্ষা করতে হচ্ছিল জাহাজগুলিকে। দীর্ঘ জাহাজ-জটের সৃষ্টি হয়েছিল। তার ফলে ভারতে তেল ও জ্বালানি সরবরাহেও টান পড়েছিল।
১০০ টাকার নীচে নেমে আসবে পেট্রোল-ডিজেলের দাম? শীঘ্রই সুখবর শোনাতে পারে কেন্দ্র
পেট্রোল-ডিজেলের দাম কমবে?
ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব সইতে হয়েছে গোটা বিশ্বকে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায়, বিশ্ব জুড়েই তেল সরবরাহ বিপর্যস্ত হয়েছিল। দাম বেড়েছিল পেট্রোল-ডিজেল (Petrol-Diesel Price Hike) থেকে শুরু করে এলপিজি-সিএনজির (LPG-CNG Price Hike)। এখন দুই দেশ শান্তি চুক্তিতে সম্মত হতেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ক্রুড তেলের সরবরাহ। এবার কি পেট্রোল-ডিজেলের দাম কমাবে কেন্দ্রীয় সরকার?
জ্বালানি সরবরাহে জোর-
মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে ইরানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। হরমুজ প্রণালীতে যাতে সম্পূর্ণ বাধাহীন ভাবে জাহাজ চলাচল করে, তার জন্য ইরানের প্রেসিডেন্টকে আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী, এমনটাই জানা গিয়েছে।
অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম যাঁরা পূরণ করেছেন, তাঁরা বড় সুযোগ পেতে চলেছেন, ঘোষণা শুভেন্দুর
'গান-টান গেয়ে লাভ নেই বন্ধুরা!' আচমকা পোস্ট সাহানা বাজপেয়ীর
সরকারি সূত্রে খবর, হরমুজ প্রণালীর পথ খুলে গেলেও, এখনও ১২টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে হরমুজ প্রণালীতে। এতদিন হরমুজের বাইরেই অপেক্ষা করতে হচ্ছিল জাহাজগুলিকে। দীর্ঘ জাহাজ-জটের সৃষ্টি হয়েছিল। তার ফলে ভারতে তেল ও জ্বালানি সরবরাহেও টান পড়েছিল।
বর্তমানে জ্বালানি সরবরাহে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা। আর এই মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগকেই কাজে লাগাতে চাইছে ভারত।
পেট্রোল-ডিজেলের দাম কমবে?
ইতিমধ্যেই বিশ্ববাজারে কমেছে তেলের দাম। সঙ্গতি রেখে আজই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে দেশে। কমেছে পাঁচ কেজি রান্নার গ্যাসের দামও। কমেছে বিমান জ্বালানির খরচও। সূত্রের খবর, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবার পর দাম কমতে পারে পেট্রোল-ডিজেলেরও। বর্তমানে ১১৩ টাকা প্রতি লিটার পেট্রোলের, ডিজেলের দাম ৯৯ টাকা রয়েছে। এই দাম কতটা কমে, তাই-ই দেখার।


Post A Comment:
0 comments so far,add yours