আর কয়েকদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপুজো। সেই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন পুজো কমিটি, ক্লাব ও সংগঠন জোরকদমে শুরু করে দিয়েছে প্রস্তুতি। 


তারই অংশ হিসেবে বৃহস্পতিবার, ১৬ জুলাই রথযাত্রার পুণ্য তিথিতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ঐতিহ্যবাহী অমৃতায়ন সংঘের শারদীয়া দুর্গোৎসব ২০২৬-এর শুভ খুঁটিপুজো অনুষ্ঠিত হয়।

এবার অমৃতায়ন সংঘের দুর্গাপুজো ৪০ বছরে পদার্পণ করল। এই বিশেষ বছরে কাকদ্বীপবাসী ও দর্শনার্থীদের জন্য থাকছে নতুন থিমের বিশেষ আকর্ষণ। পুজো কমিটির সদস্যদের আশা, অন্যান্য বছরের মতো এবারও সৃজনশীল ভাবনা ও নান্দনিক মণ্ডপসজ্জায় অমৃতায়ন সংঘের পুজো সকলের নজর কাড়বে।
রথযাত্রার শুভক্ষণে খুঁটিপুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অমৃতায়ন সংঘের শারদীয়া দুর্গোৎসব ২০২৬-এর প্রস্তুতি।

প্রতিবেদন: কাকদ্বীপ ডট কম নিউজ টিম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours