ইসকনের রথযাত্রায় সংবাদ সংগ্রহের কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন পেশাদার সাংবাদিকরা। ভিআইপি ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ে প্রবেশের জন্য প্রয়োজনীয় ‘মিডিয়া কার্ড’ বিতরণে চরম স্বজনপোষণ ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে আয়োজক 



কর্তৃপক্ষের বিরুদ্ধে। মূল ধারার ও স্বীকৃত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বঞ্চিত করে এই কার্ড বিলি করা হয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউব ব্লগারদের, যা নিয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের অভিযোগ, কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় বা দায়বদ্ধতা না থাকা সত্ত্বেও গলায় ‘মিডিয়া’ কার্ড ঝুলিয়ে শৌখিন কনটেন্ট ক্রিয়েটররা মূল অনুষ্ঠান চত্বরে দাপাদাপি করেছেন।

 এর ফলে একদিকে যেমন প্রকৃত সংবাদের বিশ্বস্ততা প্রশ্নবিদ্ধ হচ্ছে, অন্যদিকে তেমনি পেশাদার সাংবাদিকতার মর্যাদাকে চরমভাবে লঘু করা হয়েছে।
বিক্ষুব্ধ সাংবাদিকদের মতে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ব্লগাররা কোনো প্রাতিষ্ঠানিক সংবাদ সংস্থার নৈতিকতা মেনে চলেন না। ফলে তাঁদের ও সাংবাদিকদের এক সারিতে বসানো যায় না। উৎসব প্রাঙ্গণে মিডিয়া কার্ড বিতরণের এই দায়সারা ও খামখেয়ালি ভূমিকা আসলে মাঠপর্যায়ে লড়াই করা সাংবাদিকদের অবমাননা এবং উৎসবের সামগ্রিক অব্যবস্থারই বহিঃপ্রকাশ। এই বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের কোনো সদুত্তর মেলেনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours