দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজো মথুরাপুরের সদিয়াল গ্রামের সদিয়াল জনকল্যাণ সমিতি পরিচালিত কোজাগরী উৎসব ২০২৬-এর খুঁটি পুজো সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার, ১৬ জুলাই।

এবারের পুজোর মূল আকর্ষণ হিসেবে নির্ধারণ করা হয়েছে অযোধ্যার রাম মন্দির-কে কেন্দ্র করে বিশেষ থিম। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপী হালদার। তাঁর উপস্থিতিতেই প্রায় ৫০০ জন দুস্থ মানুষের হাতে ত্রিপল বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ৮ দিনব্যাপী কোজাগরী উৎসব উপলক্ষে থাকছে একাধিক সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রতিবছরের ন্যায় এবারও এই ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজো ও কোজাগরী উৎসবকে ঘিরে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

ব্যুরো রিপোর্ট | কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours