সে সময়ে তৃণমূলের রাজত্ব চলছে। ছেলে এদিকে বিজেপি সমর্থক। তবুও সাহস জুগিয়ে পঁচাশি বছরের বৃদ্ধ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু তিনি বিচার পাননি। উল্টে তাঁর দাবি, এতে দেবরাজদের দাপট আরও বেড়ে যায়।


জানালা দিয়ে হাত ঢুকিয়ে বলত...', অশীতিপর বৃদ্ধ সামনে আনলেন দেবরাজের আরও ঘৃ্ণ্য দিক
অভিযোগকারী বৃদ্ধ

 প্রোমোটারি, তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা তোলা, জমি দখল- দেবরাজ চক্রবর্তীর অভিযোগের তালিকা শেষ আপাতত দেখা যাচ্ছে না। সঙ্গে রয়েছে মহিলাঘটিত অপরাধও। একাধিক ব্যক্তি প্রকাশ্যে এসে মুখ খুলতে শুরু করেছেন। কিন্তু তা বলে পাড়ার ৮৬ বছরের বৃদ্ধের সঙ্গে এই ঘটনা। যাকে জ্যেঠু বলে ডাকতেন দেবরাজ! মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ দেবরাজের বিরুদ্ধে। প্রাক্তন মেয়র পারিষদের ভয়ে বাড়ি ছাড়া বৃদ্ধের ছেলে-বৌমা। বিস্ফোরক দাবি করেছেন বাগুইআটির অশীতিপর বৃদ্ধ দেবকুমার দাশগুপ্ত।

দেবকুমার বলেন, “বিভিন্ন লোক জনকে বাড়িতে পাঠাত। বলত টাকা দাও, নাহলে কেস দেব। বাড়ির ভিতর ঢুকে যেত। জানালা দিয়ে হাত ঢুকিয়ে বলত টাকা দাও। আমি এখন একা থাকি। ছেলের ক্ষতি হবে, এই সব চিন্তা করে টাকা দিতাম। লক্ষ লক্ষ টাকা দিয়েছি। প্রায়২৫ লক্ষ টাকা নিয়ে গিয়েছে। ছেলে আমার বিজেপি করে, তাই মিথ্যা কেস দেওয়ার ভয় দেখাত।”


দশদিন ধরে কোথায় লুকিয়ে ছিলেন দেবরাজ? উঠে এল বিস্ফোরক তথ্য
সে সময়ে তৃণমূলের রাজত্ব চলছে। ছেলে এদিকে বিজেপি সমর্থক। তবুও সাহস জুগিয়ে পঁচাশি বছরের বৃদ্ধ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। কিন্তু তিনি বিচার পাননি। উল্টে তাঁর দাবি, এতে দেবরাজদের দাপট আরও বেড়ে যায়। তিনি বলেন, “আমি মমতার কাছে পর্যন্ত গিয়েছিলাম। আমি দেবরাজদের বাড়িতেই কতবার গিয়েছি। দেবরাজের পাড়াতেও পাঠকীর্তন করে এসেছি। ওর মা-বাবা আমাকে কতদিনের চেনা। আমার সঙ্গে পশুর মতো ব্যবহার করেছে ও। আমি শুনেছি গ্রেফতার হয়েছে। কিন্তু ও সাজা পাক কঠিন।”

দেবরাজের গ্রেফতারিতে এখন পাড়াতেও খুশির জোয়ার। একটা সময়ে রাজারহাট-গোপালপুর, নিউটাউন, বাগুইআটিতে একচ্ছত্র আধিপত্য চালিয়েছেন দেবরাজ। তাঁর বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “দেবরাজের তো এটাই কান, এটাই মাথা। ধারাবাহিক চোর। তৃণমূল কংগ্রেসে চুরি নিয়ে OTT তে সিরিজ লঞ্চ হয়েছে। আর ওনার স্ত্রী তো যা করে গিয়েছেন, উনি গায়ক, ভক্তিগীতি গাইতেন। এখন ভক্তির কী ছিরিছাঁদ তো বুঝতেই পারছি।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours