সাগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে এবার গঙ্গাসাগরের চৌরঙ্গী মোড়ের কাছে চালু হলো ‘বিধায়ক সেবা কেন্দ্র’। বুধবার সন্ধ্যায় মহাসমারোহে এই কেন্দ্রের উদ্বোধন করলেন সাগর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সাগর কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে পরাজিত করে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। বিধায়কের বাড়ি নামখানা ব্লকে হওয়ায়, সাগরদ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে এবং দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে চৌরঙ্গী মোড়ে এই অফিসটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক সুমন্ত মণ্ডল। এরপর উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের মিষ্টিমুখ করিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, এই সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সাগর বিধানসভার মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি সহায়তা পাবেন। এলাকার মানুষের সুবিধার্থেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।


Post A Comment:
0 comments so far,add yours