সাগর বিধানসভার নামখানা ব্লক-এর বহুদিনের স্বপ্ন দক্ষিণ চন্দ্রনগর স্টেডিয়াম-কে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে আজ রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেশ করলাম।

মাননীয় মন্ত্রী মহাশয় অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছেন এবং খুব শীঘ্রই স্থান পরিদর্শন করে প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।
এই স্টেডিয়াম বাস্তবায়িত হলে সাগরের ক্রীড়াপ্রেমী যুবক-যুবতীরা আধুনিক পরিকাঠামোর সুযোগ পাবে এবং এখান থেকেই ভবিষ্যতের প্রতিভারা রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করবে।

সাগরের উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours