নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ:
দীর্ঘ প্রায় ১৫ বছর পর অবশেষে নিজেদের দখলে ফিরে পেল একটি সোসাইটির নিজস্ব জমি ও ভবনের চাবি। কাকদ্বীপ যুব মোর্চা এবং মথুরাপুর সাংগঠনিক যুব মোর্চার সাধারণ সম্পাদক রবিন মজুমদার, স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সোসাইটির হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দেওয়া হয়।
সোসাইটির সদস্যদের দাবি, প্রায় ৩৩ বছরের জন্য বৈধভাবে তারা এই জায়গাটি লিজ নিয়েছিলেন। তবে তৃণমূল আমলে দুষ্কৃতীদের দখলে চলে যায় ওই সম্পত্তি। অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে সোসাইটির সদস্যদের সেখানে যেতে বাধা দেওয়া হতো, এমনকি ভয় দেখানো ও মারধরের ঘটনাও ঘটেছে। ফলে সমাজসেবামূলক সমস্ত কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।
চাবি ফিরে পাওয়ার পর সোসাইটির সদস্যরা আনন্দ প্রকাশ করেন। তারা জানিয়েছেন, খুব শীঘ্রই জায়গাটি সংস্কার করে পুনরায় সমাজসেবামূলক কাজ শুরু করা হবে। এলাকাবাসীর জন্য উন্নত চিকিৎসা পরিষেবা, অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য শিবির এবং স্বল্পমূল্যে বা বিনামূল্যে ওষুধ প্রদানের মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কাকদ্বীপ থেকে বাপ্পা রুহি দাস সঙ্গে সৌম্য সুন্দর দাস এর রিপোর্ট কাকদ্বীপ ডট কম।


Post A Comment:
0 comments so far,add yours