গঙ্গাসাগরের কালিবাজার এলাকায় উদ্বোধন হলো বিজেপির নতুন দলীয় কার্যালয়। সোমবার বিকেলে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিবাজার এলাকায় নবনির্মিত এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। 


দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভারত মাতা সহ একাধিক বিশিষ্ট ছবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ফিতে কেটে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধনের পর উপস্থিত বিজেপি কর্মীদের মিষ্টিমুখ করানো হয়।


 পাশাপাশি, পরিবেশ রক্ষার বার্তা দিয়ে ' একটি গাছ মায়ের নামে' কর্মসূচিকে সামনে রাখা হয়। এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে দলীয় কর্মীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়। স্থানীয় নেতৃত্ব ও বিশিষ্ট কর্মীদের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours