মিড-ডে মিল নিয়ে বিতর্কের আবহে এবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় একটি হাইস্কুল থেকে চাল পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, গতকাল রাতে নামখানার দ্বারিকনগর হাইস্কুল থেকে একটি ইঞ্জিনভ্যানে করে প্রায় ১৫ কুইন্টাল চাল পাচারের চেষ্টা হচ্ছিল। 


বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা ভ্যানটি আটক করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। 



পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় রেশন ডিলারকে থানায় তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি উদ্দ্যেশ্যে স্কুলের চাল বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours