গত মার্চ মাসে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ধর্মতলার একটি মঞ্চ থেকেই ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না...।"
সবার সামনে উনি বলুন, কোন কমিউনিটি', মমতার কাছে দাবি অভিযোগকারীর
অভিযোগকারী ব্যবসায়ী
এক বিশেষ মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তিনটি ধারায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। একটি জামিন অযোগ্য ও দুটি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে মমতার বিরুদ্ধে। যিনি অভিযোগ দায়ের করেছেন, সৌরিশ মুখোপাধ্যায় নামে সেই ব্যবসায়ীর দাবি, মমতার ওই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে পুলিশেরই স্বতঃপ্রণোদিত মামলা করা উচিৎ ছিল। মন্তব্যের ব্যাখ্যা দেওয়া উচিৎ বলেও দাবি করেছেন তিনি।
গত মার্চ মাসে অর্থাৎ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ধর্মতলার একটি মঞ্চ থেকেই ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকেই বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” এই মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিযোগ করেই এফআইআর দায়ের করা হয়েছে।
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
দারুণ কাজ, বিধায়ক রুদ্রনীলের গালে চুমু মুনমুন সেনের, কোথায় ঘটল এমন?
অভিযোগকারী ব্যবসায়ী বলেন, “ওরকম একজন পদাধিকারী কী করে এমন একটা কথা বলে দিতে পারেন। সাধারণ মানুষ, যাঁর মাথায় একটুও সেন্স আছে, তিনি এই মন্তব্য করবেন না। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করতে পারত। করেনি যখন কাউকে না কাউকে তো করতে হবে।” এই মন্তব্যের জন্য হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে।
মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ওই ব্যবসায়ী বলেন, “উনি সবার আগে এসে বলুন, উনি কোন কমিউনিটির কথা বলতে চেয়েছেন। পুলিশ পুলিশের কাজ করুক। মানুষ তাকিয়ে আছে পুলিশের দিকে।”


Post A Comment:
0 comments so far,add yours