এই বছরের গোড়ার ঘটনা। বছরের প্রথম সপ্তাহে গায়িকা দেবলীনা নন্দী এক রাতে জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। গানের শো করে ফেরার পথে ঘুমের ওষুধ খান। এরপর তাঁর বর প্রবাহ নন্দীর সঙ্গে নানা সমস্যার কথা উঠে আসে দেবলীনার সঙ্গে সাক্ষাত্‍কারে। প্রবাহ পেশায় পাইলট। এদিকে দেবলীনা-প্রবাহর বৈবাহিক জীবনের প্রচুর ভিডিয়ো দেখা যেত সোশ্যাল মিডিয়ায়।
'

সমাজ মাধ্যমে পোস্ট করবে, নয় জীবন শেষ করে দেবে', কোন ঘটনা বললেন প্রবাহ


এই বছরের গোড়ার ঘটনা। বছরের প্রথম সপ্তাহে গায়িকা দেবলীনা নন্দী এক রাতে জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। গানের শো করে ফেরার পথে ঘুমের ওষুধ খান। এরপর তাঁর বর প্রবাহ নন্দীর সঙ্গে নানা সমস্যার কথা উঠে আসে দেবলীনার সঙ্গে সাক্ষাত্‍কারে। প্রবাহ পেশায় পাইলট। এদিকে দেবলীনা-প্রবাহর বৈবাহিক জীবনের প্রচুর ভিডিয়ো দেখা যেত সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর মুখ খুলেছেন দেবলীনা। বলেছেন তাঁর নানা অভিযোগের কথা। তবে এত দিন একদম চুপ করে ছিলেন প্রবাহ। বারংবার মিডিয়ার ফোন এড়িয়ে গিয়েছেন। ছ’ মাস পর প্রথমবার টিভি নাইন বাংলার সঙ্গে কথা বলেছেন প্রবাহ।


সেই সাক্ষাত্‍কারে প্রবাহ দাবি করেন, ”দেবলীনা কিন্তু এমনিতে খুব শর্ট টেম্পারড। ও আমাকে চড় মেরেছে, আবার পা ধরে ক্ষমাও চেয়েছে। এফআইআর-এ ও লিখেছে যে, আমি ওঁকে শারীরিকভাবে নির্যাতন করেছি। আমরা যখন বেড়াতে গিয়েছি, তখনও আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ও চাইত, আমি ওঁর সব কথায় ‘হ্যাঁ’ বলব। ‘ও মদ খেয়ে আমাকেও বলেছে যে, ঘুমের ওষুধ খেয়ে মরতে চাই’। যাই হোক, ও বলে আমি সমাজ মাধ্যমে গিয়ে বলব। ওটা কি কোনও আদালত? দেবলীনা বলে, হয় সমাজ মাধ্যমে পোস্ট করবে, নয় জীবন শেষ করে দেবে। বা পলিটিকাল কানেকশন ব্যবহার করবে। এই ঘটনার পর আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে।”



সবার সামনে উনি বলুন, কোন কমিউনিটি', মমতার কাছে দাবি অভিযোগকারীর
এই সাক্ষাত্‍কার সামনে আসার পর সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, গায়িকা দেবলীনা নন্দী বলছেন, ”গাড়িতে ঘুমের ওষুধ আছে, আমাকে এনে দে, রোজ-রোজ মরার চেয়ে একেবারে মরে যাই…” যে ভিডিয়ো দেখে বোঝা যায়, এই বছরের গোড়ায় জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করার আগেও, অতীতে জীবন শেষ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেবলীনা। সেই সময় তাঁকে পরিচিত কোনও মহিলা বোঝানোর চেষ্টা করছেন, এমন করা ঠিক নয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours