এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সেখানে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

২-৩ দিনের মধ্যে মেজাজটাই বদলে ফেলছে বর্ষা, কী আপডেট দিল আবহাওয়া দফতর
কী বলছে হাওয়া অফিস?

 একটু দেরি হলেও প্রায় গোটা বাংলায় হাজির বর্ষা। পুরুলিয়ার কিছুটা অংশ ছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই মৌসুমি বায়ু। হাওয়া অফিস বলছে, ২-৩ দিনের মধ্যে গোটা রাজ্যই মুড়ে ফেলবে বর্ষা। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টির আশা নেই দক্ষিণবঙ্গে। মৌসুমি বায়ু পুরোদমে সক্রিয় শুধু উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গ পেরিয়ে বিহারের কিছু অংশ ঢুকে পড়েছে মৌসুমী বায়ু।


এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সেখানে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবার আবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- সহ কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে চলবে বৃষ্টি। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours