৫০ কোটি টাকার একটি তহবিল (Corpus) তৈরি করা হবে। সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্র-ছাত্রী যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ৩০ কোটি টাকার বরাদ্দ করা হচ্ছে এর জন্য়।
কোমায়' থাকা শিক্ষাকে ' জেনারেল বেডে' আনতে কী কী সিদ্ধান্ত নিল শুভেন্দু-সরকার
ফাইল চিত্র।
প্রথম বাজেটেই মাস্টারস্ট্রোক বিজেপি সরকারের। শিক্ষা থেকে শিল্প- সমস্ত খাতেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। এর মধ্যে বাজেটে শিক্ষাতে বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যে বিগত কয়েক বছরে শিক্ষার যে বেহাল দশা হয়েছিল, তা বলা বাহুল্য। শিক্ষায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে শিক্ষকদের চাকরি বাতিল, স্কুলের দৈন্য পরিকাঠামো, মিড ডে মিলে নিম্নমানের খাবার- ভুলের উদাহরণ ভূরি ভূরি। সেখানেই বিজেপি সরকার ক্ষমতায় এসে ঢেলে সাজালো শিক্ষা ব্যবস্থাকে। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল।
কী কী ঘোষণা করা হয়েছে দেখে নিন-
রাজ্যের প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন এবং মিড ডে মিলের মান বাড়াতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দৈনিক বরাদ্দ খরচ বাড়িয়ে ১০ টাকা করা হচ্ছে।
প্রাথমিক স্কুলগুলিতে যে সমস্ত ‘কুক কাম হেল্পার’ বা রান্নাকর্মীরা প্রতিদিন শিশুদের মুখে গরম খাবার তুলে দেন, তাঁদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানিয়ে এবার মাসিক সাম্মানিক ১,০০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে।
স্কুলের সামগ্রিক পরিবেশ বদলে দিতে প্রতিটি ICDS সেন্টার, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হবে। রান্নার জন্য গ্যাস কানেকশন ও উন্নত বাসনপত্র, পরিবেশবান্ধব শক্তির জন্য সোলার প্লেট, বিশুদ্ধ পানীয় জলের সুনিশ্চিত ব্যবস্থা এবং ওয়াটার পিউরিফায়ার স্থাপন করা হবে।
তীব্র গরমের হাত থেকে রেহাই দিতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি প্রাইমারি স্কুলেও বৈদ্যুতিক পাখার ব্যবস্থা।
কলকাতা পৌরসভা এলাকায় শিক্ষার্থীদের আরও পুষ্টিকর ও উন্নতমানের খাবার সরবরাহ করতে ‘ইস্কন’-এর সহযোগিতা নেওয়া হচ্ছে।
বাজেটে উত্তরবঙ্গের জন্য বড় ঘোষণা করা হয়েছে। উত্তরবঙ্গে একটি আইআইটি (IIT) এবং একটি আইআইএম (IIM) চালু করা হবে।
পিএম-শ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত বিদ্যালয়গুলিতে উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান তৈরি করা হবে। এর জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২০০ কোটি টাকা বরাদ্দ করে ১০০০টি স্কুলে Atal Tinkering Lab স্থাপন করা হবে। ওয়ার্কশপ, রোবোটিক্স, কোডিং ক্লাস হবে এখানে।
সংস্কৃত ভাষার প্রসারের জন্য ও সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নবোদয় বিদ্যালয়ের জন্য জমি দেবে সরকার। মূলত দক্ষিণ ২৪ পরগণা, মালদহ, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানকে চিহ্নিত হয়েছে।
৫ বছরে ভারত সরকারের ১০০০ টাকা কোটি সহায়তায় ও রাজ্যের ২০০ কোটি টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইন্সটিটিউট অব এক্সিলেন্সে উন্নীত করা হবে।
রাজ্যের আইটিআই কলেজগুলির উন্নয়ন করা হবে।
আইআইটি (IIT), জেইই (JEE), নিট (NEET), ক্যাট CAT), সিএ (CA) ও সিভিল সার্ভিসের (Civil Service) মতো প্রতিযোগীতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দিতে প্রত্যেক জেলায় দক্ষতা উন্নয়ন কেন্দ্র তৈরি হবে।
৫০ কোটি টাকার একটি তহবিল (Corpus) তৈরি করা হবে। সরকারি ও সরকার পোষিত কলেজের ছাত্র-ছাত্রী যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ৩০ কোটি টাকার বরাদ্দ করা হচ্ছে এর জন্য়।
মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যেসকল ছাত্র-ছাত্রী বিশ্বের সেরা ১০০ টি বিশ্ববিদ্যালয়ে (QS World University Ranking অনুযায়ী) আন্ডার গ্রাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন, তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বিমার খরচ বহনের জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’-এর প্রস্তাব।
জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্রাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যেসকল মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তি হবেন, তাদের টিউশন ফি নির্বাহের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব।
২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১ লাখ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।
কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ ও ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে।
সব স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে।


Post A Comment:
0 comments so far,add yours