ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে চারটি জায়গা চিহ্নিত করা হয়েছে। ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে দু’টি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির জন্য জমি দেখা হয়েছে।
গ্রিন সিগন্যাল শুভেন্দুর সরকারের, বড় তকমা পেতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়
কী ঘোষণা করা হল বাজেটে?
রাজ্যে ছুটছে ডাবল ইঞ্জিনের সরকার। বাংলায় পালাবদলের প্রথম বাজেটেই একেবারে ছক্কা হাঁকাল বিজেপি সরকার। একাধারে জোর কর্মসংস্থানে, অন্যদিকে জোর শিক্ষাতেও। একের পর এক বড়সড় বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। উত্তরবঙ্গে যেমন তৈরি হচ্ছে আইআইটি, আইআইএম, তেমনই দক্ষিণবঙ্গেও শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ।
নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে সরকার। এর জন্য আপাতত দক্ষিণ ২৪ পরগণা, মালদহ, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে চারটি জায়গা চিহ্নিত করা হয়েছে। ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে দু’টি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির জন্য জমি দেখা হয়েছে। বড় প্রাপ্তি হচ্ছে রাজ্যের এক নম্বর বিশ্ববিদ্যালয় যাদবপুরেরও। অর্থমন্ত্রী বলছেন, আগামী ৫ বছরে কেন্দ্র সরকারের ১ হাজার কোটির সহায়তায় ও রাজ্যের তরফে ২০০ কোটি টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি Institute of Excellence-এ উন্নীত করা হবে।
বনশালির শুটিং ফ্লোরে মৃত্যু কর্মীর, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে পরিচালককে?
শুধু তাই নয়, স্টার্ট আপ এবং যুব মাইক্রো উদ্যোগীদের উৎসাহিত করতে বাংলার উদ্যম ক্রেডিট কার্ড প্রকল্প চালু করছে সরকার। এই প্রকল্পে প্রায় ২ লাখ যুবক প্রত্যেকে ১০ লাখ টাকা অবধি আর্থিক সহায়তা পাবে। তার মধ্যে ৫ লাখ টাকা গ্রান্ট হিসাবে থাকছে। বাকি ৫ লাখ টাকা সুদবিহীন ঋণ হিসেবে দেওয়া হবে সরকারের তরফে। এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এখানেই শেষ নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলেও পাশে দাঁড়াবে সরকার। সরকারি ও সরকারপোষিত কলেজের পড়ুয়ারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন ৩০ হাজার টাকা অর্থ সাহায্য পাবেন সরকারের তরফে। এর জন্য ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।


Post A Comment:
0 comments so far,add yours