পাথরপ্রতিমা ব্লকের মাধবনগর শীতলা পাড়ায় আজ শুভ দারোদ্ঘাটন হল শ্রী শ্রী গুরু গোবিন্দ গৌড়ীয় মঠের। এই উপলক্ষে এলাকায় এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। ভক্তবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মঠের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।

এদিন মঠে শ্রীশ্রী রাধা-কৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও কীর্তনের মাধ্যমে এই পবিত্র অনুষ্ঠান সম্পন্ন হয়। মঠ কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে এই মঠ ধর্মীয় শিক্ষা, ভক্তি সাধনা এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

পাথর প্রতিমা থেকে সৌম্য সুন্দর দাস এর সাথে সায়ন নায়েকের রিপোর্ট কাকদ্বীপ ডট কম।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours