শুধু তাই নয় আলাদা করে জোর দেওয়া হচ্ছে শিলিগুড়িতে। বিশেষ জোর দেওয়া হচ্ছে শিলিগুড়ির কৌশলগত অবস্থানের উপরেও। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে যে শিলিগুড়ির আলাদা গুরুত্ব আছে এদিন তাও এদিন বাজেট পেশের সময় আলাদা করে বলেন অর্থমন্ত্রী।
শিলিগুড়ি-জলপাইগুড়িতেও ছুটবে মেট্রো? বড় কথা বিজেপি সরকারের
উত্তরবঙ্গের জন্য একের পর এক প্রাপ্তি। বাজেটে বড়সড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। মেডিকেল কলেজ, আইআইটি, সবই হচ্ছে। এরইমধ্যে শোনা গেল আরও বড় কথা। দুর্গাপুর–আসানসোল ও শিলিগুড়ি-জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক স্টাডি করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই শহরগুলিতে মেট্রো চালু হবে কিনা তা নিয়ে আগাম সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সরকারের তরফে এই ঘোষণা হতেই খুশির হাওয়া উত্তরবঙ্গে।
শুধু তাই নয় আলাদা করে জোর দেওয়া হচ্ছে শিলিগুড়িতে। বিশেষ জোর দেওয়া হচ্ছে শিলিগুড়ির কৌশলগত অবস্থানের উপরেও। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে যে শিলিগুড়ির আলাদা গুরুত্ব আছে এদিন তাও এদিন বাজেট পেশের সময় আলাদা করে বলেন অর্থমন্ত্রী। উত্তরবঙ্গে শিলিগুড়ির অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে কাজ করে এবং নেপাল, ভূটান ও বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগের কাজ করে। এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আমাদের সরকার ইন্টিগ্রেটেড লজিস্টিক পার্ক, মাল্টিমোডাল পরিবহণ পরিকাঠামো, আধুনিক গুদামজাতকরণের সুবিধা, কোল্ড-চেন নেটওয়ার্ক, উন্নত সড়ক, রেল ও বিমানসংযোগের উন্নতির মাধ্যমে শিলিগুড়িকে একটি লজিস্টিক ও ব্যাবসা কেন্দ্রে উন্নীত করা হবে।”
বাবার সঙ্গে ডেটের পর ছেলের সঙ্গে ডেট! সাবিত্রীর মজার কাণ্ড জানেন?
কেরিয়ারের শুরুতে শিঙারা বিক্রি করতেন শাহরুখ! কিং খানের জীবনের কোন গল্প এল সামনে?
অর্থমন্ত্রীর দাবি, এর ফলে লজিস্টিক ব্যয় কমবে, সাপ্লাই চেনের দক্ষতা বাড়বে। এর জন্য বরাদ্দ হচ্ছে ২০০ কোটি টাকা। একইসঙ্গে এদিন আলাদা করে শিলিগুড়ি ও বারাণসীর মধ্যে High Speed Rail Corridor-এর কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। ইতিমধ্যেই এই রুটে বুলেট ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারত সরকার।


Post A Comment:
0 comments so far,add yours