বৃষ্টির দুপুরে জোর আলোচনা বিধানসভায়, শুভেন্দুর সঙ্গে এত কী কথা কুণালের! সকালের ঘটনাটাও কারও নজর এড়ায়নি
কুণালের সঙ্গে কথা শুভেন্দুর
এমনিতেই বিধানসভায় (WB Assembly) অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধীরাই একে অপরের বিরোধী। শাসক দল এক বিরোধীকে আক্রমণ করলে খুশি হচ্ছে অপরপক্ষ। বক্তৃতা দিতে উঠে শাসক ভুলে দ্বিতীয়পক্ষের বিরোধীদের দুষতেই ব্যস্ত থাকছেন বিরোধী বিধায়করা। এহেন বাজেট অধিবেশনের মাঝেই বৃষ্টির দুপুরে জোর চর্চা শুরু হয়েছে বিধানসভায়। কয়েক মিনিটের সাক্ষাৎ নিয়েই যারপরনাই কৌতূহল বিধায়কদের।
সকালে বিধানসভায় গিয়ে তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অধিবেশনে বক্তব্য রেখে কক্ষ ছেড়ে বেরিয়ে এসেছেন। পা বাড়িয়েছেন নিজের ঘরের দিকে। হঠাৎই দেখা গেল কক্ষ ছেড়ে বেরিয়ে এলেন কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী বিধায়ককে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বেশ কিছুক্ষণ কুণাল ঘোষের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। আর তারপরই গোটা বিধানসভা জুড়ে একটাই আলোচনা শুরু হয়ে যায়।
আমি তো অস্বীকার করিনি...', নোটিস জারি হতেই শেষমেশ বিচারপতির কাছে স্বীকারই করে ফেললেন অভিষেক
বেআইনি নির্মাণ ভাঙছিলাম বলে কত লোক হা হা করে তেড়ে এসেছিল, এখন দেখতে পাচ্ছেন?'
কী কথা হল কুণালের সঙ্গে মুখ্যমন্ত্রীর? কী এমন কথা! যার জন্য ঝাড়া কয়েক মিনিট বিধানসভার অলিন্দে বেলেঘাটার বিধায়ককে সময় দিলেন শুভেন্দু অধিকারী? চর্চা জোরদার হয়েছে। তবে এর পিছনে রয়েছে আরও একটা কারণ।
বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন কক্ষে একটি দৃশ্য কারও নজর এড়ায়নি। মুখ্যমন্ত্রী এদিন সকালে যখন অধিবেশন কক্ষে ভাষণ রাখছিলেন, তখন তারাতলা-কাণ্ড নিয়ে বলার সময় মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। ফিরহাদের স্বাক্ষর করা বিল্ডিং প্ল্যান অনুমোদনের কাগজ দেখিয়ে মুখ্যমন্ত্রী যখন বলেন, ‘একজনকেও ছাড়ব না। উপযুক্ত ব্যবস্থা হবে।’ সেই সময় মুখ্যমন্ত্রীর সমর্থনে টেবিল চাপড়াতে থাকেন কুণাল। এই দৃশ্য এদিন সবার নজর কেড়েছে।
উল্লেখ্য, ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন ফিরহাদ হাকিম। সম্প্রতি অধিবেশনে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলে যারা এখন বাঁচার চেষ্টা করছে, ওদের ছাড়বেন না স্যার।” তারপরই ফিরহাদের বিরুদ্ধে আক্রমণে কুণালের এই সমর্থন। আর তারপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা। এই ইস্যুতেই বিধানসভা সরগরম।


Post A Comment:
0 comments so far,add yours