​আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আইনজীবী নিগ্রহের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা মীরদা সহ মোট দুজনকে গ্রেপ্তার করেছে সাগর থানার পুলিশ। ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, কাকদ্বীপ আদালতের এক আইনজীবী আদালতের গুরুত্বপূর্ণ কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তিনি যখন গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে পৌঁছান, ঠিক সেই সময়ই হঠাৎ তাঁর ওপর চড়াও হন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা মীরদা এবং আরও এক ব্যক্তি। 


প্রকাশ্য দিবালোকে আইনজীবীর ওপর এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ​ঘটনার পরই আক্রান্ত আইনজীবী সাগর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে সাগর থানার পুলিশ। পুলিশি অভিযানে অভিযুক্ত বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা মীরদা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
​আইনজীবীর ওপর এহেন হামলার ঘটনায় স্থানীয় আইনজীবী মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সাগর থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours