গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রমে আগত পুণ্যার্থী এবং দুঃস্থ মানুষদের সেবায় মানবিক উদ্যোগ নিল 'হিন্দু সেবা দল'। 



সংগঠনের পক্ষ থেকে এদিন আশ্রম চত্বরে এক অন্নসেবা শিবিরের আয়োজন করা হয়। এখানে আগত সকল পুণ্যার্থী ও ভিক্ষুকদের ভাত, ডাল, সবজি ও পনিরের তরকারি দিয়ে তৃপ্তি সহকারে খাওয়ানো হয়।

সেবা দলের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তাদের নিয়মিত উদ্যোগ। গঙ্গাসাগরে আসা মানুষের সেবায় তারা প্রতিনিয়ত এমন অন্নদান কর্মসূচি চালিয়ে যান। আর্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা। সংগঠনের এই কর্মকাণ্ড এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours