আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস পালনের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকে। এ বছর জেলার মূল অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে পবিত্র গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম চত্বরে।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক এবং জায়গা পরিদর্শনের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের রূপরেখা এবং শৃঙ্খলা রক্ষায় আজ সাগর বিডিও অফিসে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল এবং বিডিও কানাইয়া কুমার রাও। এছাড়াও প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠন ও স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমের সামনে।
প্রায় ৩,০০০ মানুষের যোগব্যায়াম করার উপযোগী বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। জনসমাগম ও যোগাভ্যাসের সুবিধার কথা মাথায় রেখে দফায় দফায় স্থান পরিদর্শন করছেন প্রশাসনিক কর্মকর্তারা। বৈঠকে বিধায়ক সুমন্ত মন্ডল এবং বিডিও কানাইয়া কুমার রাও সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজের বন্টন করে দেন। বিশেষ করে, বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এবং যোগব্যায়াম পরিচালনার ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা আশা করছেন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় এবারের আন্তর্জাতিক যোগা দিবস একটি সফল এবং স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হবে।


Post A Comment:
0 comments so far,add yours