সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন খোকন দাস। এরপরই উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে তাঁকে ‘Indian gangster’ এবং পেশার জায়গায় ‘Politician, Gangster’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও দাঙ্গা ছড়ানোর মতো একাধিক অপরাধমূলক মামলার ধারারও উল্লেখ করা হয়েছে পাতটিতে।

 উইকিপিডিয়ায় X MLA-এর নামের পাশে লেখা 'গ্যাংস্টার', খোকন দাসকে ঘিরে নতুন বিতর্ক
খোকন দাস, প্রাক্তন বিধায়ক

বিতর্কের কেন্দ্রে এবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক খোকন দাস। উইকিপিডিয়ায় তাঁর নামের পাশে পেশা হিসাবে ‘গ্যাংস্টার’ এবং ‘গুন্ডা’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে ৩০ হাজার ৪৭০ ভোটে পরাজিত হন খোকন দাস। এরপরই উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণে তাঁকে ‘Indian gangster’ এবং পেশার জায়গায় ‘Politician, Gangster’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও দাঙ্গা ছড়ানোর মতো একাধিক অপরাধমূলক মামলার ধারারও উল্লেখ করা হয়েছে পাতটিতে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, “উইকিপিডিয়া যা দিয়েছে তা সত্য। তাঁর উত্থানের নেপথ্যের সত্যিটাই এখানে প্রকাশ পেয়েছে।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পালটা দাবি, উইকিপিডিয়া একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হওয়ায় যে কেউ তথ্য পরিবর্তন করতে পারে। নির্বাচনে পরাজয়ের সুযোগ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিকৃতি করা হয়েছে। তবে এই পুরো বিতর্ক নিয়ে খোকন দাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours