গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকায় একটি কুমিরকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা নদীর জলে বিশালকার একটি কুমির ভেসে থাকতে দেখেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমান বহু মানুষ।
স্থানীয় সূত্রে খবর, কুমিরটিকে দেখতে পাওয়ার পরেই আতঙ্কিত এলাকাবাসীরা তড়িঘড়ি গঙ্গাসাগর কোস্টাল থানা ও বনদপ্তরে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের একটি বিশেষ দল। বর্তমানে বনকর্মীরা কুমিরটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য জোরকদমে তল্লাশি ও ফাঁদ পাতার কাজ শুরু করেছেন।
বনদপ্তরের প্রাথমিক অনুমান, কুমিরটি সম্ভবত গভীর জলে অন্য কোনো বড় জলজ প্রাণীর সাথে লড়াইয়ে আহত হয়েছে অথবা পথভ্রষ্ট হয়ে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে। তবে কুমিরটি যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হচ্ছে, ততক্ষণ বেগুয়াখালীর নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে প্রবল আতঙ্ক বজায় রয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের নদীর ধারে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে বনকর্মীরা।


Post A Comment:
0 comments so far,add yours