শুক্রবার গভীর রাতে কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। সেদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে।

চিনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু
কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ


চিনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ (China Gas Explosion)। মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৯০ জন। উত্তর চিনের (North China) শানসি প্রদেশে রয়েছে ওই কয়লাখনি (China Coal mine Explosion)। জানা গিয়েছে, বিস্ফোরণের সময় কয়লাখনিতে ২০০ জনের বেশি শ্রমিক কাজ করছিলেন। ফলে কয়লাখনিতে এখনও আটকে রয়েছেন বহু শ্রমিক। তবে, সংখ্যাটা কত, তা এখনও জানা যায়নি। জোরকদমে চলছে উদ্ধারকাজ। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।


কখন,কীভাবে ঘটে গ্যাস বিস্ফোরণ?
শুক্রবার গভীর রাতে কিনইউয়ান কাউন্টির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। সেদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার ফলে এই বিস্ফোরণ ঘটে। আহতদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্রুত উদ্ধারকাজেরও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কী জন্য দুর্ঘটনা হল, তার কারণ অনুসন্ধানের জন্য কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন। চিনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী লি কিয়াং। ঘটনায় তিনিও কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন।


একলাফে কত টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের? অষ্টম পে কমিশন নিয়ে এল বড় আপডেট
চিনে গ্যাস বিস্ফোরণের ঘটনা
বিশ দশকের শুরু থেকেই কয়লা খনিতে প্রাণহানির ঘটনা যা প্রায়শই গ্যাস বিস্ফোরণ বা বন্যার কারণে ঘটে থাকে, তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে চিনের প্রশাসন। তবে, লিউশেনিউ-এর এই ঘটনাটি গত দশকে চিনে সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে অন্যতম। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, খনির দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তাদের আটক করা হয়েছে।

অবশ্য চিনের প্রশাসনের তরফে আগে জানানো হয়েছিল, ঘটনায় মাত্র আটজনের মৃত্যু হয়েছে। ২০০ জনেরও বেশি কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল। কিন্তু, মৃতের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কোনও কারণ জানানো হয়নি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours