বঙ্গে নতুন সরকার। গেরুয়া শিবিরের কাছে গায়িকা ইমন চক্রবর্তী কী চান? গায়িকা বললেন, ''আমাদের আরও অনেক বেশি করে শো হোক। লাইভ শো আমাদের প্রত্যেক শিল্পীর উপার্জনের রাস্তা। রেকর্ডিং বা অন্য় কাজে উপার্জনের রাস্তা এতটা খোলা থাকে না, যেটা খোলা থাকে শোয়ের ক্ষেত্রে। তাই আমি চাইব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিল্পী যাতে কাজ করতে পারেন। আমি চাইব বাংলায় আরও বেশি করে কাজ আসুক।''
'আরও বেশি করে শো হোক', বিজেপি সরকারের কাছে চাইলেন ইমন
বঙ্গে নতুন সরকার। গেরুয়া শিবিরের কাছে গায়িকা ইমন চক্রবর্তী কী চান? গায়িকা বললেন, ”আমাদের আরও অনেক বেশি করে শো হোক। লাইভ শো আমাদের প্রত্যেক শিল্পীর উপার্জনের রাস্তা। রেকর্ডিং বা অন্য় কাজে উপার্জনের রাস্তা এতটা খোলা থাকে না, যেটা খোলা থাকে শোয়ের ক্ষেত্রে। তাই আমি চাইব দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিল্পী যাতে কাজ করতে পারেন। আমি চাইব বাংলায় আরও বেশি করে কাজ আসুক।”
লক্ষণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইমন চক্রবর্তী। তিনি এই বছর বিধানসভা নির্বাচনে সবুজ শিবিরের হয়ে টিকিট পেয়েছিলেন বলে চর্চা ছিল। তবে ইমনকে ভোটে লড়তে দেখা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পথে প্রচারে দেখা গিয়েছিল তাঁকে। তৃণমূল কংগ্রেসের হয়ে উন্নয়নের পাঁচালী গেয়েছিলেন ইমন। তারপর তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং শুরু হয়। ইমনের মায়ের মৃত্যুদিনে, তাঁকে ‘চটিচাটা’ বলে আক্রমণ করার পর তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ইমনকে বার্তা দেন, কিছু আনসোশ্যাল মানুষের মন্তব্যের জন্য, সোশ্যাল মিডিয়া না ছাড়তে। এখন আবার সোশ্যাল মিডিয়াতে ফিরে এসেছেন ইমন।
ব্যক্তিগত জীবনের নানা মজার মুহূর্তে যেমন তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়াতে, তেমনই তাঁর নতুন গান মুক্তি পাচ্ছে সমাজ মাধ্যমে। নতুন সরকার আসার পর ইমনের মতো আরও অনেক শিল্পী আশাবাদী যে, কে কোন দলের সমর্থক, তা কাজ পাওয়ার ক্ষেত্রে কোনও প্রভাব বিস্তার করবে না।


Post A Comment:
0 comments so far,add yours