সামনেই বর্ষাকাল। তার আগেই কাকদ্বীপ মহকুমার বিভিন্ন এলাকায় নদী বাঁধের বেহাল অবস্থাকে ঘিরে বাড়ছে উদ্বেগ। একাধিক জায়গায় বাঁধ দুর্বল হয়ে পড়ায় আশঙ্কায় রয়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করলেন কাকদ্বীপ মহকুমা শাসক।

বুধবার কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকতে দেখা যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা এবং সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল।

সূত্রের খবর, বর্ষার আগে কোন কোন এলাকায় নদী বাঁধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় দ্রুত মেরামতির প্রয়োজন এবং দুর্যোগ মোকাবিলায় কী কী প্রস্তুতি নেওয়া দরকার, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর বর্ষার সময় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে নদী বাঁধ ভেঙে জল ঢোকার ঘটনা ঘটে। ফলে চাষের জমি, বসতবাড়ি ও রাস্তাঘাট ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তাই এবার আগেভাগেই প্রস্তুতি নিতে তৎপর প্রশাসন।

সাগর থেকে সৌরভ নস্করের রিপোর্ট কাকদ্বীপ ডট কম
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours