শুক্রবার দিনভর নাটকীয়তার পর জানা গিয়েছিল যে অবশেষে ১১৮ বিধায়কের সই সংগ্রহ করতে পেরেছেন বিজয়। কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে দল তাঁর টিভিকে সরকারকে সমর্থন জানাচ্ছে। ইন্ডিয়ন ইউনিয়ন মুসলিম লিগ (IUML)-ও সমর্থন জানায়।


রাজ্যপাল রাজি নন, আজও মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারছেন না বিজয়!
বিজয়ের শপথ গ্রহণ নিয়ে জট।

ধরি ধরি করেও ধরা হচ্ছে না! শুক্রবার বিকেলেই শোনা গিয়েছিল, জোট নিয়ে জট কেটেছে। ১১৮ বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়ছেন বিজয়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। তবে শেষ মুহূর্তে ফের উঠল প্রশ্ন। সত্যিই বিজয়ের কাছে ১১৮ বিধায়কের সমর্থন আছে তো? অনিশ্চিত সরকার গঠন। আজ বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানও হচ্ছে না।


ম্যাজিক ফিগারের অঙ্কের গেরোতেই বারবার আটকা পড়ছেন বিজয়। দুই বছর আগে দল গড়ে, এবারের প্রথম নির্বাচনেই যে বিপুল জনসমর্থন পেয়েছেন, তা অকল্পনীয়। ২৩৪ আসনের মধ্যে ১০৮টি জয়ী হয়েছে বিজয়ের দল। তবে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার হল ১১৮। এই ১০ আসনের গেরোতেই যাবতীয় সমস্যা।


চাবি দিয়ে তালা খুলে TMC পার্টি অফিসে ঢুকে পড়লেন লোকজন, ঘরের ভিতর থেকে যা পাওয়া গেল ভাবনার বাইরে
20 
শুক্রবার দিনভর নাটকীয়তার পর জানা গিয়েছিল যে অবশেষে ১১৮ বিধায়কের সই সংগ্রহ করতে পেরেছেন বিজয়। কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই(এম) ও ভিসিকে দল তাঁর টিভিকে সরকারকে সমর্থন জানাচ্ছে। ইন্ডিয়ন ইউনিয়ন মুসলিম লিগ (IUML)-ও সমর্থন জানায়। এই দাবি অনুযায়ীই যাবতীয় প্রস্তুতি শুরু হয় বিজয়ের সরকার গঠন ও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার।

তবে শেষ মুহূর্তে সংশয় তৈরি হয় ভিসিকে দলকে নিয়ে। তাদের সমর্থনের চিঠি এখনও মেলেনি। ফলে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারও নারাজ বিজয়কে মুখ্যমন্ত্রীর শপথ পাঠ করাতে।

লোকভবন সূত্রে খবর, শুক্রবার বিকেলে বিজয় রাজ্যপালের সঙ্গে দেখা করে ১১৬ জন বিধায়কের সমর্থনের স্বাক্ষর জমা দিয়েছেন। তবে রাজ্যপাল এখনও তাঁর অবস্থানে অনড়। ১১৮ বিধায়কের সই-ই চাই তাঁর। এদিকে, আইইউএমএল, যারা বিকেলেই টিভিকে-কে সমর্থনের কথা জানিয়েছিল, তারা জোট সমর্থনে অস্বীকার করে এবং জানায় যে তারা ডিএমকে-র সঙ্গেই থাকবেন।

বিজয় যখন শপথ নিতে পারছেন না, সেই সুযোগের ফায়দা নেওয়ার চেষ্টা করছে অন্য দল। টিটিভি দিনাকরণের এএমএমকে (AMMK) রাজ্যপালকে চিঠি লিখে জানিয়েছে, এআইএডিএমকে-কে সরকার গঠন করতে দিতে হবে। শেষ পর্যন্ত কী হয়, তাই-ই দেখার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours