ভোটের দিন ফলতায় ইভিএমে টেপ লাগানোর ছবি সামনে আসে। রিপোল স্ক্রুটিনিতে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, শুধু টেপ লাগানোই নয়, বেশ কিছু বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে ক্যামেরা বন্ধ সংক্রান্ত কোনও তথ্য আসেনি।
রিপোর্ট পেল কমিশন, ৪ মে গণনার পরও বাংলায় হবে ভোট?
ফের হবে ভোট!
ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পরও হতে পারে ভোটগ্রহণ। ফলতা বিধানসভা কেন্দ্র নিয়ে এমনই নির্দেশ দিতে পারে কমিশন।
বুথ ক্যাপচার থেকে হুমকি, একাধিক অভিযোগ উঠেছে এই ফলতা বিধানসভা কেন্দ্রে। তাই সমগ্র ফলতা বিধানসভায় গণনা স্থগিত করা হোক, এই মর্মে কমিশনে রিপোর্ট জমা পড়েছে। সব বুথে নাকি কয়েকটি বুথেই পুনর্নিবাচন হবে, আপাতত সেই সিদ্ধান্তই নিচ্ছে নির্বাচন কমিশন।
যেহেতু সোমবার গণনা। তাই রবিবার কি ফলতায় পুনর্নির্বাচন সম্ভব? রবিবার পুনর্নির্বাচন হলে স্ক্রুটিনির জন্য সময় পাওয়া যাবে না, কারণ তার পরের দিনই গণনা। ফলে গণনার পরে হতে পারে পুর্ননির্বাচন। এখন ফলতার বিধানসভা জুড়ে এই পুনর্নির্বাচন হলে সেটা উপ নির্বাচন হিসেবে ঘোষণা করতে পারে কমিশন।
ভোটের দিন ফলতায় ইভিএমে টেপ লাগানোর ছবি সামনে আসে। রিপোল স্ক্রুটিনিতে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, শুধু টেপ লাগানোই নয়, বেশ কিছু বুথের ক্যামেরাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে ক্যামেরা বন্ধ সংক্রান্ত কোনও তথ্য আসেনি। এরই মধ্যে শনিবার দিনভর অভিযোগ এসেছে ফলতার হাসিমনগর থেকে। গ্রামবাসীদের অভিযোগ, ভোট নিয়ে তাঁদের হুমকি দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি গ্রামের মহিলাদের।


Post A Comment:
0 comments so far,add yours