কয়েকদিন ধরেই রীতিমতো ডামাডোল চলছে কলকাতা পুরসভার অন্দরে। রাজ্যে পালবদলের পর পুরসভার প্রথম মাসিক অধিবেশন বাতিল হয়ে যায়। বিজ্ঞপ্তি জারি করে অধিবেশন বাতিলের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে।
কলকাতা পুরসভার মেয়র পারিষদদের আচমকাই ডেকে পাঠালেন মমতা, কেন?
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা পুরসভার মেয়র পারিষদদের আচমকাই ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতার মেয়র-সহ প্রত্যেক মেয়র পারিষদ সদস্য পৌঁছেছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। তবে কি কারণে এই তলব তা নিয়ে সন্দিহান মেয়র পারিষদরা। ইতিমধ্যেই কলকাতা পৌরসভার মেয়র পরিষদ বৈঠক বাতিল হয়েছে। অধিবেশন ঘিরে হয়েছে বিস্তর বিতর্ক। এমনকি অধিবেশন বিতর্ক গড়িয়েছে থানা পর্যন্ত। কলকাতা পৌরসভার একজন মেয়র পারিষদ সদস্যকে তলবও করা হয়েছে। এই অবস্থায় কি কারণে ঢেকে পাঠালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তা নিয়ে ঘুরছে প্রশ্ন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের ডেকে পাঠিয়েছিলেন মমতা। তা নিয়েও বিস্তর চর্চা হয়েছিল। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবৈধ বাড়ি ভাঙার নোটিস নিয়েও হিন্দোল কম হয়নি। কেন কলকাতা পুরসভায় থেকেও খোদ মেয়র এ খবর পাননি তা নিয়ে আবার আগে কালীঘাটের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা। খবর ছিল এমনটাই।
কয়েকদিন ধরেই রীতিমতো ডামাডোল চলছে কলকাতা পুরসভার অন্দরে। রাজ্যে পালবদলের পর পুরসভার প্রথম মাসিক অধিবেশন বাতিল হয়ে যায়। বিজ্ঞপ্তি জারি করে অধিবেশন বাতিলের কথা জানিয়েছিলেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। বদলি হয়ে গিয়েছে পৌরসভার সচিব স্বপন কুন্ডুকেও। আচমকা অধিবেশন বাতিল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল কলকাতার মেয়র থেকে শুরু করে অন্য়ান্য তৃণমূল কাউন্সিলরদের। এমতাবস্থায় এখন মেয়র পারিষদদের ডেকে মমতা কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।


Post A Comment:
0 comments so far,add yours