লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বাড়ানো হয়েছে দাম। শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে নতুন দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১০৮ টাকা ৬৬ পয়সা, মুম্বইতে দাম হল ১০৬ টাকা ৬৮ পয়সা ও চেন্নাইতে দাম বেড়ে হল ১০৩ টাকা ৬৭ পয়সা।
আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে', পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে দিলীপের বার্তা
দিলীপ ঘোষ
ইঙ্গিত মিলেছিল আগেই। তবে শুক্রবার পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়ার পর প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। লিটার প্রতি প্রায় তিন টাকা করে বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম ১০৮ টাকা পার করে গিয়েছে, দিল্লিতে দাম প্রায় ১০০ ছুঁই ছুঁই। নতুন দাম সামনে আসার পরই বিরোধী দলগুলি প্রশ্ন তুলছে। তবে বিজেপি বলছে, দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “যুদ্ধ চলছে, যে সব কারণে দাম বাড়ছে, সেটা আমাদের হাতে নেই। ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। অনেকদিন বাদে দাম বাড়াতে বাধ্য হয়েছে এই সরকার। ক্রাইসিস তো কিছু না কিছু আছে, আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে।” তাঁর কথায়, ‘বিশ্বজুড়ে যে সঙ্কট চলছে তার থেকে আমরা আলাদা থাকতে পারি না।’
সম্প্রতি জ্বালানি ও তেলের সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরও এমন ইঙ্গিত দিয়েছিলেন। মনে করা হচ্ছিল, জ্বালানি তেলের দাম বাড়া শুধুই সময়ের অপেক্ষা। শুক্রবার সকালেই বাড়ল দাম।
লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বাড়ানো হয়েছে দাম। শুক্রবার সকাল থেকে কার্যকর হয়েছে নতুন দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১০৮ টাকা ৬৬ পয়সা, মুম্বইতে দাম হল ১০৬ টাকা ৬৮ পয়সা ও চেন্নাইতে দাম বেড়ে হল ১০৩ টাকা ৬৭ পয়সা।

Post A Comment:
0 comments so far,add yours