ভোটের আবহে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতা। বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো ফলতার হাসিম নগরে। 


ঘটনার প্রতিবাদে জাতীয় সড়কের ওপর বিশালাকার কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধে শামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্রে খবর, হাসিম নগর এলাকায় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তির শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

 অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে তাঁরা হাসিম নগরে রাস্তার ওপর কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তিনি সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে, এলাকায় বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। তিনি সাফ জানান, দোষীদের শাস্তি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours