কে কবিতার নামও দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে জড়িয়েছিল। দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই বিজেপি ও বিআরএস-কে একযোগে আক্রমণ করছিলেন কে কবিতা।

বাবার দল থেকে বিতাড়িত হয়েছিলেন, নিজের দল খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে
কে কবিতা।

 বাবার দল থেকে সাসপেন্ড ছিলেন। এবার নিজের দল খুললেন কে কবিতা। তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে তথা প্রাক্তন বিআরএস নেত্রী কে কবিতা আজ, শনিবার ঘোষণা করলেন যে তিনি নিজের দল তৈরি করেছেন। দলের নাম তেলঙ্গানা রাষ্ট্র সেনা (Telangana Rashtra Sena)।


সাত মাস আগে প্রাক্তন সাংসদ কে কবিতাকে তাঁর বাবার দল, ভারত রাষ্ট্র সমিতি (BRS) থেকে সাসপেন্ড করা হয়েছিল। এ দিন নিজের দল ঘোষণার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে কবিতা লেখেন, “নামটা মনে রাখবেন, তেলঙ্গানা রাষ্ট্র সেনা। যা-ই আসুক না কেন, আমরা পিছু হটব না। এবার তেলঙ্গানার মানুষরা বলবে। আমাদের উচ্চাকাক্ষ্মাকে শেষ হতে দেব না। আমাদের পথে যে বাধা দেবে, তারাই ছাই হয়ে যাবে। তোমাদের সময় শেষ, এবার আমাদের সময় শুরু।”




প্রসঙ্গত, কে কবিতার নামও দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে জড়িয়েছিল। দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই বিজেপি ও বিআরএস-কে একযোগে আক্রমণ করছিলেন কে কবিতা। দল থেকে সাসপেন্ড করার পরই তিনি বিআরএস থেকে ইস্তফা দেন। সমস্ত প্রশাসনিক পদ থেকেও ইস্তফা দেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours