রাজ্যে শেষ দফার নির্বাচনকে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কাকদ্বীপে এলো নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ কাকদ্বীপ সফরে এলেন নির্বাচনী মুখ্য আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।


কাকদ্বীপ মহকুমা শাসক অফিসে একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন তিনি। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে বিশেষ আলোচনা করবেন তিনি। নির্বাচনের সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এইট বৈঠক বলে জানা গিয়েছে।


বৈঠক শেষে কাকদ্বীপ এলাকার বেশ কিছু বুথ পরিদর্শন করতে পারেন মনোজ কুমার আগরওয়াল। সরাসরি কথা বলটে পারেন সাধারণ ভোটারদের সঙ্গে, যাতে তাঁরা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বুথ পরিদর্শনের সময় মনোজ কুমার আগরওয়াল এর সঙ্গে উপস্থিত থাকবেন দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারসহ নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা প্রশাসনিক আধিকারিকেরা।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours