রাত পোহালেই সাগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা, যুবসমাজের মধ্যে তুঙ্গে উন্মাদনা; জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
রাত পোহালেই সাগর দ্বীপে ইতিহাস গড়তে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে নির্বাচনী প্রচার করতে এই প্রথমবার সাগরে পা রাখছেন তিনি
আর এই হাইভোল্টেজ জনসভাকে কেন্দ্র করে গোটা দ্বীপ জুড়ে এখন সাজ সাজ রব, যার অগ্রভাগে রয়েছে এলাকার যুবসমাজ। আগামীকাল দুপুর ১২ টায় আয়োজিত এই মেগা জনসভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। দলীয় কর্মীরা বিশেষ করে যুব তৃণমূলের সদস্যরা রাত জেগে মাঠ পরিদর্শন ও শেষ মুহূর্তের তদারকি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, আগামীকাল দুপুরে প্রধান বক্তা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে উঠবেন, তখন ৭০ থেকে ৮০ হাজারেরও অধিক মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা, অন্যদিকে দলীয় পতাকায় ছেয়ে গিয়েছে চারিদিক। সাগরের ইতিহাসে এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা ঘিরে রাজনৈতিক পারদ এখন মধ্যগগনে। এখন শুধু আগামীকাল দুপুরের প্রতীক্ষা।


Post A Comment:
0 comments so far,add yours