ভারতে সরকারের অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন ব্যবহার নিষিদ্ধ। ভারতীয় টেলিগ্রাফ অ্যাক্ট ও নিরাপত্তা আইন অনুযায়ী, অনুমতি ছাড়া এই ধরনের স্য়াটেলাইট ফোন ব্যবহার করলে আটক, গ্রেফতার করা হতে পারে। স্যাটেলাইট ফোন বা ডিভাইস ব্যবহার করার জন্য টেলিকমিউনিকেশন বিভাগের লিখিত অনুমতির প্রয়োজন।

নিষিদ্ধ জিনিস' নিয়ে শ্রীনগর বিমানবন্দরে ধরা পড়ল মার্কিন নাগরিক, যোগ রয়েছে কলকাতারও
ফাইল চিত্র।

বড় কোনও ছক? দুই মার্কিন নাগরিককে আটক করা হল শ্রীনগর বিমানবন্দরে। তাদের লাগেজের ভিতর থেকে স্যাটেলাইট ফোন পাওয়া গিয়েছে। বিমানে স্যাটেলাইট ফোন নেওয়া নিষিদ্ধ। লাগেজের ভিতর থেকে স্যাটেলাইট ফোন পেতেই নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিস্তারিত তদন্তের জন্য।


জানা গিয়েছে, আটক মার্কিন নাগরিকদের মধ্যে একজনের নাম জেফারি স্কট। মন্টানার বাসিন্দা তিনি। তাঁর লাগেজ থেকেই স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে। এনডিটিভি ও নিউজ ১৮-র প্রতিবেদন অনুযায়ী, ওই মার্কিন নাগরিকের সঙ্গে কলকাতার এক বাসিন্দা ছিলেন। তাঁর নাম কৌশিক হালদার।



অনুমতি তো দিয়েছেন, কেন হামলা?' হরমুজ়ে হামলার পর নাবিকের অডিও ক্লিপ প্রকাশ্যে
প্রসঙ্গত, ভারতে সরকারের অনুমতি ছাড়া স্যাটেলাইট ফোন ব্যবহার নিষিদ্ধ। ভারতীয় টেলিগ্রাফ অ্যাক্ট ও নিরাপত্তা আইন অনুযায়ী, অনুমতি ছাড়া এই ধরনের স্য়াটেলাইট ফোন ব্যবহার করলে আটক, গ্রেফতার করা হতে পারে। স্যাটেলাইট ফোন বা ডিভাইস ব্যবহার করার জন্য টেলিকমিউনিকেশন বিভাগের লিখিত অনুমতির প্রয়োজন।


স্যাটেলাইট ট্র্যাকার ও জিপিএস ভিত্তিক ট্র্যাকিং ডিভাইস আমেরিকায় খুব সাধারণ হলেও, ভারতে এই ধরনের ডিভাইস ব্যবহার করা যায় না। বিশেষ করে কাশ্মীরে নিরাপত্তার কারণে স্যাটেলাইট ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ। পাকিস্তানি জঙ্গিরা এই ধরনের ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours