আগামী ২২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে ইরান-আমেরিকা শান্তিচুক্তির। এর আগে গত ১২-১২ এপ্রিলে প্রথম দফার বৈঠকে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হলেও, শেষ পর্যন্ত বৈঠক ব্যর্থ হয়। ইরানের স্পিকার গালিবাফ আজকের বৈঠক নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
নুর খান এয়ারবেস রেডি রেখেছে পাকিস্তান, কিন্তু ইরান-আমেরিকার বিমান আদৌ নামবে তো?
ফাইল চিত্র।
পাকিস্তানে সাজো সাজো রব। নূর খান এয়ারবেস (Noor Khan Airbase) প্রস্তুত রাখা হয়েছে। ফাঁকা করতে বলা হয়েছে দেশের নামকরা হোটেল। এত আয়োজন, কিন্তু বৈঠক হবে তো? সেই সংশয়ই এখন তৈরি হয়েছে। যদি বৈঠক না হয়, তবে কি আবার সংঘাত, আক্রমণই শুরু করবে ইরান-আমেরিকা (Iran-USA)?
আজ, সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় দফা শান্তিচুক্তি বৈঠকে বসার কথা আমেরিকা ও ইরানের (Iran-US Peace Talk)। তবে ইরান আদৌ এই বৈঠকে যোগ দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, আমেরিকা বৈঠকে অংশ নেওয়ার কথা বললেও, তাদের প্রতিনিধি হিসাবে কারা আসছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গত বৈঠকে অংশ নিতে ইসলামাবাদে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance)। এবারের প্রতিনিধি দলে তিনি থাকবেন কি না, তা নিয়ে সংশয় আছে।
হালিশহরে গৃহশিক্ষিকার বাড়িতে ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কিশোর
আগামী ২২ এপ্রিল মেয়াদ শেষ হচ্ছে ইরান-আমেরিকা শান্তিচুক্তির। এর আগে গত ১২-১২ এপ্রিলে প্রথম দফার বৈঠকে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হলেও, শেষ পর্যন্ত বৈঠক ব্যর্থ হয়। ইরানের স্পিকার গালিবাফ আজকের বৈঠক নিয়েও সংশয় প্রকাশ করেছেন। বলেছেন যে চূড়ান্ত চুক্তি হওয়ার থেকে অনেক দূরে এখনও দুই দেশ।


Post A Comment:
0 comments so far,add yours