দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক মহলে বড়সড় ভাঙন আইএসএফে।

 বিধানসভা নির্বাচনের আগে মথুরাপুর দুই নম্বর ব্লকের আইএসএফের নেতা মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
শুধু তিনি একাই নন, তাঁর নেতৃত্বে প্রায় ১৫০টি পরিবারও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেয়।

জানা গেছে, মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বাজারে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মণ্ডলের সমর্থনে একটি মহিলাদের সভার আয়োজন করা হয়।
সভা শেষ হওয়ার পর সাংসদ বাপি হালদারের হাত ধরে মনোয়ার হোসেন ও তাঁর অনুগামীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

 জানা গেছে একটা সময় আইএসএফের সাথে দীর্ঘদিন ধরে মথুরাপুর ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন মনোয়ার হোসেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম—
মতিউর ঘরামি, মমতাজুল মোল্লা, নুরুলহক মোল্লা, মোরসেলিম সেখ,সাহাবুদ্দিন দপ্তরী,তৌসিক মোল্লা, মুন্নাফ সেখ এবং আব্দুল হাকিম সেখ।

নির্বাচনের আগে এই ধরনের দলবদল যে স্থানীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।


অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই যোগদানকে নিজেদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবেই দেখছে বলে জানা গেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours