কুলতলী বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ চন্দ্র মন্ডল-এর সমর্থনে নির্বাচনী জনসভায় যেন জনস্রোত বইল। নলগোরা ব্রিজ সংলগ্ন মাঠে আয়োজিত এই সভা মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়, বিশেষ করে কয়েক হাজার মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।



এই সভায় উপস্থিত ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, প্রার্থী গণেশ চন্দ্র মন্ডল, অভিনেত্রী রোহিনী গুহ রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
মঞ্চ থেকে সাংসদ প্রতিমা মন্ডল বলেন, “বাংলার মুখ্যমন্ত্রীকে হারাতে বাইরে থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো এসে পড়েছেন। কিন্তু সেটা হবে না, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায় ।

তিনি আরও বলেন, “মহিলাদের ক্ষমতায়নে যদি কেউ কাজ করে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”
তিনি তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প—স্বাস্থ্যসাথী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার—যেগুলি মহিলাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিয়েছে। তাঁর কথায়, “লক্ষ্মীর ভান্ডার শুধু একটি প্রকল্প নয়, এটি মহিলাদের অর্থনৈতিক অধিকার।”

সভায় হাজার হাজার মহিলার স্বতঃস্ফূর্ত উপস্থিতিই যেন স্পষ্ট বার্তা দিচ্ছে—কুলতলীতে তৃণমূলের সংগঠন এখনও শক্তিশালী, আর সেই শক্তির উপর ভর করেই এগোতে চাইছেন প্রার্থী গণেশ চন্দ্র মন্ডল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours