সাগরে মৎস্যজীবীদের বিকল্প জীবিকার লক্ষ্যে সাইকেল ও হাঁড়ি বিতরণ
সুন্দরবনের মৎস্যজীবীদের আর্থিক অনটন দূর করতে ও আয়ের বিকল্প পথ প্রশস্ত করতে এক বিশেষ কর্মসূচি পালিত হলো সাগর বিডিও অফিস সংলগ্ন এলাকায়। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের (নোনাজল) উদ্যোগে এবং সাগর ব্লক ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় নোনাজলের মৎস্যবীজ সংগ্রহকারীদের হাতে তুলে দেওয়া হলো বাই-সাইকেল ও হাঁড়ি। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন: সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান। মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ। কর্মাধ্যক্ষ অমলেন্দু পাল ও বনভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ বালেশ্বর।
জেলা পরিষদ সদস্য অনিতা মাইতি ও প্রলয় কান্তি দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।নোনাজল থেকে মৎস্যবীজ সংগ্রহ করা অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ। মৎস্যজীবীদের সেই হাড়ভাঙা খাটুনি লাঘব করতে এবং সংগৃহীত মৎস্যবীজ দ্রুত ও সহজে বাজারে পৌঁছে দিয়ে আয় বাড়ানোর লক্ষ্যেই এই সরঞ্জাম প্রদান করা হয়। এদিন মোট ৩০ জন উপভোক্তার হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এর ফলে মৎস্যজীবীরা আগের চেয়ে অনেক বেশি স্বনির্ভর হতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনার মৎস্য অধিকর্তার (নোনাজল) সহযোগিতায় এই সামগ্রিক প্রক্রিয়াটি বাস্তবায়িত হয়েছে।


Post A Comment:
0 comments so far,add yours