দুবাইয়ে আটকে রয়েছেন হাজার হাজার বিমানযাত্রী। ঘরবাড়ি থেকে দূরে থাকা এই অসহায় মানুষদের জন্য এবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন অভিনেতা। ঘোষণা করলেন—জাতপাত বা জাতীয়তা নির্বিশেষে যে কেউ দুবাইয়ে সোনু সুদের আশ্রয়ে বিনামূল্যে থাকতে পারবেন।


দুবাইয়ে আটকে পড়া মানুষদের জন্য বিনামূল্যে আশ্রয়ের ব্যবস্থা করলেন সোনু সুদ, কীভাবে করবেন যোগাযোগ?
আকাশ মিশ্র


দেশকাল বা সীমানার গণ্ডি যে তাঁর কাছে বড় নয়, তা আবারও প্রমাণ করলেন সোনু সুদ। ইজরায়েল-ইরান-আমেরিকা সংঘাতের জেরে এই মুহূর্তে দুবাইয়ে আটকে রয়েছেন হাজার হাজার বিমানযাত্রী। ঘরবাড়ি থেকে দূরে থাকা এই অসহায় মানুষদের জন্য এবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন অভিনেতা। ঘোষণা করলেন—জাতপাত বা জাতীয়তা নির্বিশেষে যে কেউ দুবাইয়ে সোনু সুদের আশ্রয়ে বিনামূল্যে থাকতে পারবেন।


বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তার মাধ্যমে সোনু সুদ এই মানবিক উদ্যোগের কথা জানান। তিনি বলেন, “বর্তমানে মধ্যপ্রাচ্যের সংকটে যাঁরা দুবাইয়ে আটকে পড়েছেন, তাঁদের উদ্দেশ্যে বলতে চাই—আপনাদের থাকার জায়গা আছে। আমরা নিশ্চিত করব যাতে আপনারা সেখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকার সুবিধা পান।”


ইরান যুদ্ধে লাশের পাহাড়, এখনও পর্যন্ত মৃত কত, জানুন
ভিডিওতে ৫২ বছর বয়সী এই অভিনেতা আরও যোগ করেন, “আমার হিন্দুস্তানি ভাই-বোনেরা অথবা যে কোনো দেশের নাগরিক যাঁরা এই মুহূর্তে দুবাইয়ে বিপদে পড়েছেন, আমায় সরাসরি মেসেজ (DM) করুন। যতক্ষণ না আপনারা সুস্থভাবে নিজেদের দেশে ফিরতে পারছেন, আপনাদের থাকার সব দায়িত্ব আমার। জয় হিন্দ।”


২০২০ সালের লকডাউনের সময় থেকেই সোনু সুদ সাধারণ মানুষের কাছে আস্থার আর এক নাম হয়ে উঠেছেন। সেই সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা—সর্বত্রই তাঁর সক্রিয় উপস্থিতি দেখা গিয়েছে। এবার বিদেশের মাটিতে যুদ্ধের কারণে ঘরহারা বা গন্তব্যে পৌঁছাতে না পারা মানুষদের আশ্রয় দিয়ে আবারও খবরের শিরোনামে তিনি।

কারা পাবেন এই সুবিধা?

ভারতীয় তো বটেই, সাহায্য পাবেন যে কোনও দেশের নাগরিক।

কীভাবে যোগাযোগ করবেন?

অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সরাসরি মেসেজ পাঠিয়ে সাহায্য চাওয়া যাবে। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় যেখানে দিশেহারা কয়েক হাজার পর্যটক, সেখানে সোনু সুদের এই ঘোষণা বড়সড় স্বস্তি বয়ে আনবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours